ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা জিয়ারুল ইসলাম (৫০)। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার দুপুরে জিয়ারুল ইসলামের সঙ্গে ভাতিজা সাইফুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাতের বেলা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে সাইফুল। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল। এসময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী আছমা বেগম (৪৫) ও ছেলে ইসমাইল হোসেনকে (২৩) ছুরিকাহত গুরুতর জখম করে সাইফুল। আহত দুইজনকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা গণমাধ্যমে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

আপডেট সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫