ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে ফাহিমা বেগম (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমা নোয়াখালীর সল্যাঘটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। তাদের বিয়ের বয়স এক বছরও হয়নি।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার দুপুরে ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন ফাহিমা। সন্ধ্যায় হাসিমুখেই বাসায় ফেরেন তিনি। কিন্তু রাতেই ঘটে  যায় অনাঙ্খিত এই ঘটনা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।  নিহতের পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫