ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে কক্সবাজারের কলাতলীর আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সাজ্জাদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।

চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেফতারের পর সাজ্জাদকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা অতর্কিত পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫