ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগর লক্ষীমন্ডল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আফতাব আলী ও তার পুত্রবধূ রিভা আক্তার। আফতাব আলী ওই গ্রামে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে আফতাব ও রিভা নিজ নিজ ঘরে ঘুমাতে যান। বুধবার (৯ জুলাই) সকালে রিভার ৫ বছর বয়সি মেয়ে মায়ের নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করে। পরে স্বজনরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ অথবা চুরির উদ্দেশ্যে হামলা করা হয়েছে কি না এসব বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

আপডেট সময় : ০২:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫