ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ইছামতি নদীর তীরে নবজাতকের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর তীরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আড়কাটিয়া বাজারের পশ্চিমপাশে ইছামতি নদীর তীরে ঘাস কাটছিলেন নবীর উদ্দেনের স্ত্রী মঞ্জিলা খাতুন। এ সময় তিনি নদীর তীরে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ইছামতি নদীর তীরে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫