ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি শফিকুল ইসলাম (২০), তিনি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের সলেমান ইসলামের ছেলে। আহত লোকমান, হাবিবুর রহমানের ছেলে, বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের বলুহর ডাকাততলা নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মাহবুব জানান, বেলা ১টা ৪৫ মিনিটে জোবায়ের হোসেন নামে এক ব্যক্তি আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই শফিকুল ইসলাম মারা যান। অপর আহত ব্যক্তি লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫