ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

যাত্রাবাড়ীতে গ্রীল কেটে প্রবেশ করে বৃদ্ধকে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় গ্রীল কেটে বাসায় প্রবেশ করে বৃদ্ধ দম্পতির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্বামী ইসমাইল (৮০) নিহত হয়েছেন এবং স্ত্রী সালেহা বেগম (৭৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছেন। সোমবার (৭ জুলাই) ভোরে যাত্রাবাড়ীর ‘ইত্যাদি গলি’র খান ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল খান মৃত হাজী আব্দুল খানের ছেলে। তিনি বিবির বাগিচা এক নম্বর গেট এলাকার খান ভিলায় বসবাস করতেন। বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। তবে ঠিক কী কী জিনিসপত্র খোয়া গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত ওই বাসায় গ্রীল কেটে ঢুকে স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর করে। পরে ইসমাইলকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মেয়ে সালমা এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা বাসায় গিয়ে কাউকে না পেয়ে সরাসরি হাসপাতালে আসি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

যাত্রাবাড়ীতে গ্রীল কেটে প্রবেশ করে বৃদ্ধকে হত্যা

আপডেট সময় : ০২:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫