ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের

শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শুকরানী জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।

আজ শনিবার সকালে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মারা যান শুকরানী বেগম। এ সময় আহত হন শুকরানী বেগমের পিতা সবুর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি

শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫