ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

কক্সবাজারে চার কিশোর নিখোঁজ

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে চার কিশোর শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৪ জুলাই দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর আত্মীয়।

নিখোঁজ চারজন হলো- রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহ’র ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, সদর উপজেলার বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহ’র ছেলে উমর ফারুক ইমন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনও সন্ধান মেলেনি তাদের।

এ ঘটনায় পরিবারগুলো মর্মাহত হয়ে পড়েছে এবং সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করছে।

রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানিয়েছেন, এ রকম একটি ঘটনা শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

কক্সবাজারে চার কিশোর নিখোঁজ

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫