ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন একটি পুরনো ক্যান্টিনের দেয়াল ভাঙার সময় সানসেট ধসে পড়ে মো. ডানিশ মিয়া (৫০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডানিশের সহকর্মী আলী আকবর জানান, পুরাতন ক্যান্টিনের দেয়াল ভাঙার সময় হঠাৎ ওপরের সানসেট ভেঙে পড়ে ডানিশ মিয়ার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বিকেল সোয়া তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

জানা গেছে, নিহত ডানিশ মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়া নগর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারসহ মিরপুর ১৩ নম্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত

আপডেট সময় : ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫