ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে ছোনকা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে একজন অজ্ঞাতনামা নারী (৪০) হঠাৎ করে সড়কে উঠে পড়লে দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তার কোনো আত্মীয়স্বজন কিংবা পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫