ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজার থানাধীন বাককুশা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মোরশেদ আলম তানিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তানিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামে। তার বাবার নাম ফিরোজ আলম।

বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (১ জুলাই) রাতে ছুরিকাঘাতের ঘটনার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতের মামা তারেক হোসেন জানান, আমরা জানতে পারি রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয় চিকিৎসক। আজ সকাল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে বা কারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করে হত‍্যা করেছে আমরা জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫