ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় রাফসান বাড়ির উঠানে বসে খেলা করছিল। কিছুসময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পেছনের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫