ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

ট্রাকচাপায় নিহত ১

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তার স্ত্রী লিমা বেগম আহত হয়েছে। সোমবার রাত সাড়ে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা গোলাম বারিক মন্ডল স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে বারিক মন্ডলের স্ত্রী পেছন থেকে ছিটকে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মন্ডলকে নিয়ে দুই’শ গজ টেনে নিয়ে চাপা দেয়। এতে সেখানেই মারা যান বারিক মন্ডল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

ট্রাকচাপায় নিহত ১

আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫