ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

সিরাজগঞ্জে গুলিসহ গ্রেপ্তার ২

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দুটি তাজা গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর গ্রামের বাবলু কুমার কর্মকারের ছেলে রবিন কুমার কর্মকার (৩২) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার সাইফুল ইসলামের ছেলে তৌফিক সরকার বাবু (৩৪)।

ওসি একরামুল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম রবিবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে রবিন ও বাবুকে গ্রেপ্তার করা হয় এবং রবিনের কাছ থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্থায়ী বাসিন্দা ও বেলকুচি চালা এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে বাপ্পি ওরফে পান্না (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বাপ্পি ওরফে পান্না নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য। তিনি ২০২৩ সালের মে মাসে র‍্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

ওসি আরও বলেন, গ্রেপ্তাররা বাপ্পি ওরফে পান্নার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ ৩টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় ডিবির এসআই শারফুল ইসলাম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

সিরাজগঞ্জে গুলিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫