ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ নুর জোহার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) রাত ৯টায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সায়েদাবাদ হুজুরবাড়ী গেট আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি টিম। রাত ৯টা ৫ মিনিটে সায়েদাবাদ হুজুরবাড়ী গেটের সামনে রাস্তা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫