ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে শাহজিয়াতুজ জোহরা মুগ্ধ (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুগ্ধ মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের শাহজাদা ফকিরের মেয়ে ও হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মুগ্ধ আক্তারের মা ও বাবা ৮ বছর আগে মালয়েশিয়ায় যান। দুই বছর পর মুগ্ধর মা সাজেদা আক্তার সাজু খুন হন। তাকে খুনের অপরাধে বিচারের পর মুগ্ধর বাবা শাহজাদা ফকির মালায়েশিয়া জেল হাজতে সাজা ভোগ করছেন। মুগ্ধ আক্তার গ্রামের বাড়িতে দাদি রোকেয়া বেগমের সাথে থাকতেন এবং লেখাপড়া করতেন। রাতে মুগ্ধকে পড়ালেখা করতে দেখে তাকে একা ঘরে রেখে দাদি রোকেয়া বেগম পাশের একটি বাসায় যান। কিছুক্ষণ পর দাদি ঘরে ফিরে মুগ্ধকে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে ডাকচিৎকার দেন এবং থানা পুলিশকে অবহিত করেন। রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হাওলাদার বলেন, মুগ্ধর লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত বলা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫