ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

প্রাইভেটকারের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সকালে হাঁটতে বের হয়ে প্রাইভোটকারের ধাক্কায় আতাউর রহমান নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান(৫০) পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন স্কুল শিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। রাস্তা পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দিয়ে চলে যায় । প্রাইভেটকারের ধাক্কায় তারা দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

প্রাইভেটকারের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫