ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

হাতিরঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাকরিজীবীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকার হাতিরঝিল এলাকার মধুবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর হোসেন অপু (৫০) নামে এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মধুবাগের নিজ বাসার পঞ্চম তলার ফ্ল্যাটের খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  মৃত আকবর হোসেন অপু মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ফুলগাছি গ্রামের বাসিন্দা মৃত আফজাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আকবর হোসেন অপু পেশায় একজন চাকরিজীবী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পূর্ণ চিছাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

হাতিরঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাকরিজীবীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫