ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

চীন-রাশিয়া-ইরানের বিশেষ বৈঠক

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইউরোপে ন্যাটো দেশগুলির একটি শীর্ষ সম্মেলনের পটভূমিতে চীন বৃহস্পতিবার দেশটির সমুদ্রতীরবর্তী শহর কিংডাওতে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। যেখানে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে তারা।

বেইজিং দীর্ঘদিন ধরে ১০ সদস্যের সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) পশ্চিমা নেতৃত্বাধীন শক্তি ব্লকগুলির প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য এবং বিজ্ঞানে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য জোর দেয়া হচ্ছে।

সংগঠনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের কিংডাও বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ১২ দিনের দীর্ঘ লড়াইয়ের পর নতুন করে যুদ্ধবিরতি চলছে।

হেগে ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলনের পরের দিনও এটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে সম্মত হয়েছে।

মস্কোর সাথে বেইজিংয়ের সম্পর্কও আলোচনায়। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে চীন নিজেকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে চিত্রিত করেছে। যদিও পশ্চিমা সরকারগুলি বলে যে এর ঘনিষ্ঠ সম্পর্ক মস্কোকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ বৈঠকে তার প্রতিপক্ষদের উদ্দেশে বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমশ খারাপ হচ্ছে এমন এক বিষণ্ণ চিত্র তুলে ধরেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, বিশ্বের বর্তমান সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি এখনও কঠিন এবং আরও অবনতির লক্ষণ দেখা যাচ্ছে।

ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের বিষয়টিও সম্ভবত কিংডাওতে আলোচনা করা হবে।

সেই সংঘাতের সময় বেইজিং তার ঘনিষ্ঠ অংশীদার তেহরানের প্রতি কূটনৈতিক সমর্থন ছাড়া আর কিছুই দেয়নি, যা এই অঞ্চলে তার সীমিত প্রভাব এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে অনিচ্ছাকে প্রতিফলিত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

চীন-রাশিয়া-ইরানের বিশেষ বৈঠক

আপডেট সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫