ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় গ্রামের একটি কাঠবাগান থেকে তার হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। জাহিদুল চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল ছিলেন।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদুল ইসলামকে হত্যার পর লাশ কাঠবাগানে ফেলে যায়। তবে কে বা কারা ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চান্দেরকান্দির দাইরেরপাড় সেতুসংলগ্ন একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাত–পাসহ শরীরের বিভিন্ন জায়গা বাঁধা অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ঘটনাস্থলে এসে লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫