ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ সংঘর্ষে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান এডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়। একপর্যায়ে নতুন এডহক কমিটির সমর্থক ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালায়ের প্রশাসনিক কর্মকতা ওবায়দুল রবিকে (৪৫) পুরাতন কমিটির লোকজন এলোপাথাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করেন। তার সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে সচিবালয় সংযুক্ত পরিষদের দাবি, সচিবালয় সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামের ওপর হামলা করেছেন বাদীউল কবীর গ্রুপের কর্মীরা। হামলায় ৫-৭ জন আহত হয়। আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো.বাদিউল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মন্তব্য নেওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫