ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে পাঁচ তরুণ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) রাতে সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় হাওরপারের একটি হাউসবোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডিত পাঁচ পর্যটক হলেন তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি মধ্যনগর বাজারসংলগ্ন একটি হাউসবোটে অভিযান চালান। ঘটনাস্থলে গিয়ে তিনি পাঁচ তরুণকে গাঁজা সেবন করতে এবং উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্র পরিচয় দিয়ে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘তারা অনুতপ্ত হয়েছে বলে জানায়। তবে আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করি।’

ইউএনও আরও বলেন, ‘টাঙ্গুয়ার হাওর একটি সংরক্ষিত এলাকা। এখানে কোনো ধরনের মাদক সেবন, অপরাধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫