ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বনবিভাগের সামনে দুুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

স্থানীয়রা জানান, আকমল হোসেন মেহেরপুর শহর অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে তার কর্মস্থল গাংনির উদ্দেশ্যে রওনা দেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুজন রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

আপডেট সময় : ০৩:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫