ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মাগুরায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) এই দুর্ঘটনা ঘটে। মৃত নারীর নাম সেতু (৩০) এবং তাঁর কন্যাশিশুর নাম আনিশা (৭ মাস)। সেতুর স্বামীর নাম আওয়াল মোল্লা।

মৃতের স্বামীর ভগ্নিপতি মো. রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে সেতু রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান। তার কোলে থাকা শিশুটিও বিদ্যুতের সংস্পর্শে আসে।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে বিদ্যুতায়নের কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মাগুরায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫