ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব: নিপুণ

শফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’ সিনেমায় অভিনয় করেছেন নিপুণ আক্তার। ২৪ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমা ও সমসাময়িক নানা বিষয়ে এই অভিনেত্রী কথা বলেছেন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে

যুক্তরাষ্ট্র থেকে নিপুণ বলেন, ‘সুস্বাগতম’ সিনেমার গল্পটা খুব পছন্দ হয়েছিল। কারণ, এ ধরনের গল্প আমাদের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। তাই কাজ করতে রাজি হয়ে যাই। আমাকে এখানে অর্চিতা স্পর্শিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে।তিনি আরও বলেন, এ ধরনের গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এতে তরুণ-তরুণীরা বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা পাবে।

কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রসঙ্গ। তখন অভিনেত্রীকে প্রশ্ন করা হয় সম্প্রতি এফডিসিতে ব্যানার নিয়ে মিছিল হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়, নিপুণ এত টাকা কোথায় পান?

জবাবে এই অভিনেত্রী বলেন, শিল্পী সমিতির নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। এবার ভাবুন, এফডিসিকে আমি কতটা ভালোবাসি।

নিপুণ আরও বলেন, একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করলেও গয়না সহজে হাত ছাড়া করে না। কিন্তু আমি সেটি করেছি। কারণ, নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন। পাশাপাশি পোস্টার-ব্যানার করতেও খরচ হয়েছে। এর বাইরে আমি একটি টাকাও কাউকে দিইনি ভোট কেনার জন্য।

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, গয়না বিক্রি করেছি কি না, তার সত্যতা যাচাইয়ে তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে যান। খোঁজ নেন। প্রমাণ পেয়ে যাবেন। তাছাড়া দেশে ফেরার পর আরো অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন ফিরে থলের বিড়াল বের করে দেব।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। পরে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। কিন্তু এক মাস না পার হতেই কমিটি বাতিল চেয়ে বুধবার (১৫ মে) হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী। তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেন হাইকোর্ট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব: নিপুণ

আপডেট সময় : ০৭:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪