ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার খোকসায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ আলী  (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার বরইচারা ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে তিনি এ হামলার শিকার হন। এ সময় তার ছেলে তরিকুলও প্রতিপক্ষের হামলায় আহত হন।

মৃত্যুর খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, মোহাম্মদ আলী নামে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অন্ডকোষে ও ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনরা জানান, দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছিল। কোরবানির ঈদের পর দিনও প্রতিপক্ষের লোকজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫