ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক শিশু মারা গেছে। সোমবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই বাড়ির প্রবাসী মো. মুবিনের সন্তান। সে স্থানীয় হাজী শামসুল আলম দারুল আরকাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

শিশুটির পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে বাড়িতে বেড়াতে আসা কিছু স্বজন পুকুরে মাছ ধরতে গেলে তাদের সাথে মোস্তাকিমও পুকুড়পাড়ে যায়। এসময় সে সবার অগোচরে পুকুরে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন পরিবারের সদস্য ও স্বজনরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাজী শামসুল আলম দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মাওলানা ওসমান গণী জানান, মাদ্রাসায় না আসায় মোস্তাকিমের খবর নিতে গিয়ে তিনি জানতে পারেন মোস্তাকিম পানিতে ডুবে মারা গেছে। পরে সোমবার সন্ধ্যার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫