ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অপহরণের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের দুইদিন পর শিশুর মৃতদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ (৭)। সে ওই ক্যাম্পের ব্লক-সি/০৫এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে। সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউপির নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়া খাল থেকে এ রোহিঙ্গা শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত ওসি জানান, গত ২০ জুন বিকাল রোহিঙ্গা শিশু আব্দুল্লাহ আছরের নামাজের পর নিজ বসতঘর থেকে খেলার জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে মোবাইলে কল করে ভুক্তভোগী শিশুর বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  মুক্তিপণের টাকা না দিলে হত্যা করবে বলে হুমকি দেয়। কিন্তু মুক্তিপণের টাকা না দেওয়াতে অপহৃত শিশুকে অপহরণকারীরা কোন এক সময় হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেয়।

ওসি আরও জানান, ২২ জুন ভোর সাড়ে ৫টার দিকে আশেপাশের রোহিঙ্গারা শিশুর মৃতদেহ ক্যাম্প-২৪, ব্লক-এ/০৫-এ অবস্থিত লেদার খালের পানিতে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় এবং তারা এসে মৃতদেহটি উদ্ধার করে তাদের নিজ বসতঘরে সামনে নিয়ে যায়। সংবাদ টেকনাফ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে ওসি বলেন, অপহরণের থানায় অভিযোগ বা তথ্য জানায়নি পরিবার। মৃতদেহ পাওয়ার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অপহরণের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫