ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে বাড়িতে চিকিৎসাধীন এবং জেলার বাইরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সংখ্যা স্বাস্থ্য বিভাগের হিসাবের বাইরে থাকায় প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ণয় করা যাচ্ছে না।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা হাসপাতালে ভর্তি ছাড়াও যেসব রোগী মৃত্যুবরণ করছেন তাঁদের নাম তালিকাভুক্ত করছেন না। ফলে সরকারি-বেসরকারি হিসাবে পার্থক্য দেখা দিচ্ছে।

এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে নতুন নিয়োগ পাওয়া ১০ জন চিকিৎসকের মধ্যে ৪ জন মেডিকেল অফিসার ও ১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ১০ জন নার্সের মধ্যে ৪ জন ২২ জুন পর্যন্ত কাজে যোগ দিয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাঁদের স্বজনদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি রোগীর সঙ্গে ৩-৪ জন স্বজন ভিড় করছেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দ্রুত অতিরিক্ত জনবল ও ব্যবস্থাপনা জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫