ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বাস-অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

  • Meghla
  • আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস, পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসকে ধাক্কা দিলে বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, আহত ও নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বাস-অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫