ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বান্ধবীকে নিয়ে রাবির হলকক্ষে, ছাত্রের সিট বাতিল

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবী নিয়ে হলকক্ষে রাত্রিযাপনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল হয়েছে। বহিষ্কৃত নাজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র।

শনিবার শহিদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাধ্যক্ষ বলেন, অভিযুক্ত ছাত্র দোষ স্বীকার করেছেন। ফলে তার আবাসিক সিট বাতিল করা হয়েছে এবং শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে হল প্রশাসন।

জানা গেছে, গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় ১৫৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েও একই বিভাগের সহপাঠী। হলের সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই আবাসিক ছাত্র সাইকেলে করে হলকক্ষ থেকে বান্ধবীকে নিয়ে বের হয়ে যান। মেয়ের মাথায় টুপি এবং শরীরে শার্ট-প্যান্ট ছিল।

হলের প্রহরী শাহজান আলী বলেন, তারা দরজায় ছিলেন কিন্তু খুব সকালে বিপরীত দিক থেকে আসায় তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারেননি। মেয়েটাও ছেলেদের পোশাকে ছিলেন এবং সাইকেলের গতি বেশি ছিল। ফলে ধরতে পারেননি। বিষয়টি প্রাধ্যক্ষকে অবহিত করি।

বহিষ্কৃত ছাত্রের রুমমেট বোরহান উদ্দিন বলেন, দুই মাস আগেই হলে উঠেছেন ওই ছাত্র। হল ছুটি হওয়ায় আমরা সবাই বাসায় চলে গেছি। বিষয়টি পরে জানতে পারছি। তবে এমন গর্হিত কাজ মেনে নেওয়া যায় না।

এদিকে, অভিযোগ স্বীকার করে নাজমুল ইসলাম বলেন, আগের দিন জন্মদিন থাকায় রাতে ক্যাম্পাসে কেক কাটি। হল ছুটি হওয়ায় তার কোথাও থাকার জায়গা ছিল না। সে অনুরোধ করছিল এবং হলকক্ষ ফাঁকা থাকায় হলেই রাখি। ছুটি শেষে বিষয়টি প্রাধ্যক্ষ জানতে চাইলে ঘটনা খুলে বলি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বান্ধবীকে নিয়ে রাবির হলকক্ষে, ছাত্রের সিট বাতিল

আপডেট সময় : ০২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫