ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় আকতারুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর মিয়াপাড়ার মৃত কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক কানসাট কলেজের সামনে আকতারুল ইসলামকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চালক ও ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫