ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভোলায় মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

মৃত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে একটি ট্রলার নিয়ে  মহিউদ্দিন মাঝিসহ আরো সাত জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর এসে তীরে নোঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন ওঠেনি। সে পরে আসবে বলে সঙ্গীদের বলেন।

এরপর জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২টার নদীতে ওই স্থানে এক জেলের জালে তার লাশ উঠে আসে। জেলেদের দাবী মহিউদ্দিন সাঁতার ভালো জানতো না। ট্রলার থেকে নামার সময় নদীতে পরে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তারা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র: বাসস

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভোলায় মেঘনা নদীতে ডুবে জেলের মৃত্যু

আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫