ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় তালাবদ্ধ বাসা থেকে সুমী আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী।

রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উত্তর বাড্ডার একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।  নিহত সুমী পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. হানিফ হাওলাদারের মেয়ে। বর্তমানে স্বামীকে নিয়ে সুমী উত্তর বাড্ডার সোনা মিয়া মাতাব্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক জানিয়েছেন, সুমী আক্তার ৩-৪ মাস আগে বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্বামী মাঝে মধ্যে আসত না। তার স্বামীর সঙ্গে ঝগড়া হতো।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার স্বামীই তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি। বাসা বাহির দিয়ে লক করা ছিল। পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করেছে।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, তাকে মৃত্যুর আগে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫