ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

গোসলে নেমে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান নোভা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. উজ্জ্বল মিয়ার কন্যা ছিলেন।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নোভা বাড়ির পাশের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সে পানিতে ডুবে যায়। অন্য শিশুরা তাকে না দেখতে পেয়ে পরিবার ও আশেপাশের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসা আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজে পুকুর থেকে উদ্ধার করে। তবে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাতলপাড় ইউপির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পুকরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা দূঃখজনক।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

গোসলে নেমে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫