ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বগুড়ায় আসামিকে ধরতে গিয়ে ছুরিকাহত ২ পুলিশ সদস্য

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর  রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, দুই পুলিশ সদস্য রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর এলাকায় সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তারের জন্য যান। এ সময় ওই পুলিশ সদস্যরা নিশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। নিশান পরনের কাপড়-চোপড় পরার কথা বলে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে নেয়। এরপর এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকুজ্জামানের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুই পুলিশ সদস্য সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারের জন্য গিয়েছিলেন। কিন্তু ওই আসামি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পলাতক নিশানকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বগুড়ায় আসামিকে ধরতে গিয়ে ছুরিকাহত ২ পুলিশ সদস্য

আপডেট সময় : ০৫:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫