ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটলো যাত্রীর

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে বাস কাউন্টারের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডে বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে।

হামলার শিকার মো. আলাউদ্দিন (৩০) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী।

আলাউদ্দিন জানান, তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮), ভাবি তমলিমা খাতুন (৩৮), ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও দুই শিশু কন্যা নুসরাত (৩) ও তাজনাহার (৬)-কে নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য টিকিট কাটতে যান। নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও কাউন্টারের লোকজন ঈদুল আজহার অজুহাতে ৩০০ টাকা করে আদায় করছিল।

তিনি বলেন, “আমি ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করলে কাউন্টারে থাকা দুইজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে তারা গালাগাল ও মারধর শুরু করে। একপর্যায়ে তাদের ভাড়াটে সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আমার বড় ভাইয়ের কাছ থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের সঙ্গে থাকা নারী ও শিশুদেরও হেনস্তা করা হয়।”

পরে তারা কোম্পানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প ও থানায় মৌখিক অভিযোগ করেন। আলাউদ্দিনের অভিযোগ, “আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও হামলার চেষ্টা করে। তবে সেনাবাহিনী সদস্যরা বের হলে তারা পালিয়ে যায়।”

বসুরহাট এক্সপ্রেসের এমডি মাজহারুল হক তৌহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, “ভাড়া নিয়ে কোনো যাত্রীর ওপর হামলা হয়নি। তবে সামনের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুই কর্মীও আহত হয়েছেন। এখন বসুরহাট থেকে ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, কারণ চট্টগ্রাম থেকে বাস খালি আসে।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ভাড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে যাত্রীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী থানায় মৌখিক অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটলো যাত্রীর

আপডেট সময় : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫