ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, আটক ৪৮

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৮ জন তরুণ ১০ জন তরুণীকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লাইট হাউস এলাকার বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে কটেজ জোনের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছিল। এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, আটক ৪৮

আপডেট সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫