ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অজ্ঞাত  বাসের ধাক্কায় ইমরান শেখ (২৯) নামক এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের খালপাড় চুমুরদী গ্ৰামের শুকুর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা পরিবহন তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমরান শেখ মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫