ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অবশেষে মারা গেলেন জুলাই যোদ্ধা ইমরান

  • Meghla
  • আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ আবারও ফিরতে পারে এমন ভয় কাজ করছিল জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী ইমরান হোসাইনের (৩০)। সেই ভয় থেকেই গুলিবিদ্ধ হবার খবরটি তিনি ও তার পরিবার জানায়নি কাউকে। এমনকি জুলাই যোদ্ধা হিসাবেও নিজের নাম তালিকাভুক্তির আবেদন করেননি।
অবশেষে আর্থিক সংকটে চিকিৎসার অভাবে গত শুক্রবার গভীর রাতে গাজীপুর জেলার নিজ বাসায় ইমরান হোসেন মৃত্যুবরণ করেন। শনিবার দুপুওে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান জানান, ভয়ে তিনি তালিকাভুক্ত হননি এবং মামলা করেননি। গুলিবিদ্ধ হয়েও তিনি চিকিৎসা নিয়েছেন গোপনে। সম্প্রতি ঈদে তিনি বাড়ি এসেছিলেন। এরপর গত কয়েকদিন আগে গাজীপুর ফিরে গিয়ে তিনি হঠাৎ মারা যান।
নান্দাইলের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন জানান, ২৮ জুলাই গাজীপুর জেলার আব্দুল্লাহপুর তারগাছ এলাকায় পুলিশের গুলিতে আহত হন ইমরান হোসাইন। তখন তার বুকে, হাতে এবং চোখ স্প্লিন্টার জখম হয়। আওয়ামী লীগ ফিরবে এমন ভয়ে অনেকটাই নীরবে সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করেন। ফলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে অবশেষে মারা যান ইমরান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অবশেষে মারা গেলেন জুলাই যোদ্ধা ইমরান

আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫