ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বিদেশ যেতে না পেরে ছেলের প্রাণ কেড়ে নিলেন বাবা

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে বিদেশ যাওয়া নিয়ে ঝগড়ার জেরে বাহারুল ইসলাম রাসেল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বাবা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক বাবা জুয়েল রানা।

শনিবার (১৪ জুন) রাত ১১ টার দিকে হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুমূর্ষ অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের মামা হুমায়ুন জানান, রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবেন তিনি। এজন্য রাসেলের পাসপোর্টও প্রস্তুত করা হয়েছিল। কিন্তু, রাসেলের বাবা জুয়েল রানাও বিদেশ যেতে চাইছিলেন। কে আগে যাবে; বাবা না ছেলে, এই বিষয় নিয়েই কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। এ অবস্থায় শাহনাজ বেগম চাইছিলেন ছেলেকে আগে নিয়ে এরপর স্বামীকে নিতে।

তিনি আরও জানান, শাহনাজ বেগমের এমন ইচ্ছা জানার পর রেগে যান তার স্বামী জুয়েল রানা। দুইদিন আগে শাহনাজ বেগমকে মোবাইলে ডিভোর্স দেন তিনি। এতেও ক্ষোভ শেষ হয়নি তার। শনিবার রাতে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকেন, ‘তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম।

জানা যায়- ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান জুয়েল রানা। পরে রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পৌঁছান। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বিদেশ যেতে না পেরে ছেলের প্রাণ কেড়ে নিলেন বাবা

আপডেট সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫