ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রেল সেতুতে ধাক্কা দিয়ে নদীতে তলিয়ে গেল বাল্কহেড

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে। আজ শনিবার ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সাথে এমভি রিফাত ইসলাম নামের ওই বাল্কহেডটির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ- ভৈরব রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রেল সেতুতে ধাক্কা দিয়ে নদীতে তলিয়ে গেল বাল্কহেড

আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫