ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের হাওরে গরু চড়াতে নিয়ে যাওয়ার সময় আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। শনিবার সকালে সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া উপজেলা কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়- গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রাঘাত হন আলমগীর মিয়া নামে ওই কৃষক। এতে ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এদিকে, একই সময় একই গ্রামে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ আরো দুইজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও উপজেলার সদর ইউনিয়নের গুইয়ারবন্দে বজ্রপাতে মারা গেছে দুইটি মহিষ।

আজমিরীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫