ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শিয়াল মারার ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুল মমিন (৩৮)। মানসিকভাবে অসুস্থ মমিন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে গ্রামের একটি পোলট্রি খামারের পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

পরে এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, ইউসুফ আলী পুলিশকে জানিয়েছেন যে, প্রায় প্রতিদিনই শিয়ালের আক্রমণে খামারের মুরগি মারা যাচ্ছিল। এক রাতে ৫০টিরও বেশি মুরগি খেয়েছে শিয়াল। সে কারণে খামার রক্ষায় রাত ১২টার পর থেকে তিনি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখতেন। এ নিয়ে নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শিয়াল মারার ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫