ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত লাইলি বেগম (৪০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া এলাকার বাসিন্দা।

শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেবাচিম হাসপাতালে বর্তমানে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে প্রতিরোধের ওপর জোর দিতে হবে। কারণ, আমাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা সীমিত। সেটি অতিক্রম করলে আমরা কিছুই করতে পারবো না। তাই মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে রক্ষায় সচেতন হতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার বাসিন্দা। এই জেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি—১ হাজার ৬২৬ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫