ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে হেলপারের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার কাছে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কাজ করতেন।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স সদরপুর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার অনিকের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, দুর্ঘটনার সময় চালক গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিলেন এবং হেলপার অনিকই অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহনও উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে হেলপারের মৃত্যু

আপডেট সময় : ০১:১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫