ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

নানির সঙ্গে গোসলে নেমে নদীতে ডুবে গেল নাতি

  • Meghla
  • আপডেট সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নাতি সাব্বির হোসেনের (৭) মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সাব্বির হোসেন জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। আব্দুল মমিন স্ত্রী-সন্তান নিয়ে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলায় শ্বশুর বাড়িতে  বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে নানির সাথে গোসল করতে যায় নাতি সাব্বির হোসেন। একপর্যায়ে পানিতে নেমে পা পিছলে ডুবে যায় সাব্বির। নিখোঁজের পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে শিশু সাব্বির হোসেনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নিয়ামুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

নানির সঙ্গে গোসলে নেমে নদীতে ডুবে গেল নাতি

আপডেট সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫