ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বিয়ে না করার পেছনে ‘হাস্যকর’ এক কারণ জানালেন সালমান

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

জীবনের ৫৯টি বসন্ত পার করে ফেললেও এখনো বিয়ে করেননি সালমান খান। তার সমবয়সী সহকর্মীদের অনেকেই এতদিনে নাতি-নাতনি মানুষ করছেন। অথচ এখনো বিয়ের পিঁড়িতে বসা হলো না সালমানের। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের সাংসারিক জীবনের ব্যর্থতা।

তবে বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।

তিনি মজা করে বলেন, আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে ভাইজানের সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বিয়ে না করার পেছনে ‘হাস্যকর’ এক কারণ জানালেন সালমান

আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫