ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১২ সালের একটি মারামারির মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির না হওয়ার কারণেই এই পরোয়ানা জারি করা হয়েছে।

ঘটনাটি ২০১২ সালে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ঘটেছিল। অভিযোগ অনুযায়ী, অভিনেতা সাইফ আলী খান, শাহিল লাদাখ এবং ব্যবসায়ী বিলাল আমরোহি একজন এনআরআই ব্যবসায়ীর ওপর হামলা করেছিলেন। এই ঘটনায় মালাইকা অরোরাকে প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মালাইকা অরোরাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজিরা দেননি। এর জেরেই মুম্বাইয়ের একটি আদালত তার বিরুদ্ধে এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে, এই মামলার আরেক প্রত্যক্ষদর্শী এবং মালাইকার বোন অমৃতা অরোরা সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার বয়ানে তিনি ঘটনার আগের পরিস্থিতি এবং সাইফ আলি খানের আচরণের কথা উল্লেখ করেছেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফ আলি খান বরাবরই অস্বীকার করে এসেছেন। তার দাবি, এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মা তাদের টেবিলে এসে মহিলাদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেছিলেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেই রাতের ডিনার পার্টিতে সাইফ আলি খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

মালাইকা অরোরার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এখন অপেক্ষা করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫